1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

দেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ: মাওলানা জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আগামী ৩ জানুয়ারি আট দলের ঢাকা মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে আয়োজিত মহানগরীর দায়িত্বশীলদের এই মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, “আগামী দিনে কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছায় নয়, বরং এ দেশের ভাগ্য নির্ধারণে সিদ্ধান্ত নিবে এদেশের সাধারণ জনগণ।”

মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ৩ জানুয়ারির মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মহানগরীর সকল পর্যায়ের জনশক্তিকে রাজপথে ঐক্যবদ্ধ থেকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

মহানগরীর এই গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি জামাল হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরুদ্দিন।

এছাড়াও সভায় মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন থানার আমীর ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট