1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের দলীয় মনোনয়ন গ্রহণ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের দলীয় মনোনয়ন গ্রহণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:
২৬ জুলাই (শুক্রবার) ২০২৫ বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের নিকট থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মহানগর শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা খন্দকার আনোয়ার হোসেন।

জানা গেছে, আসন সমঝোতার ভিত্তিতে ৮ দলীয় জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে তিনি ইতোমধ্যে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন।

এরই ধারাবাহিকতায় কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর, বক্তাবলী, আলীরটেক ও গোগনগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, সাংগঠনিক সভা ও নির্বাচনী প্রস্তুতির বহুমুখী কার্যক্রম শুরু করেছেন খন্দকার আনোয়ার হোসেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তাঁর প্রার্থিতা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা

মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সদস্য হাজী মেজবাহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম এবং আব্দুল্লাহ আল মামুনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট