1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আই.ই.টি স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

আই.ই.টি স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করতে যাচ্ছে। আগামী বছরের ১০ জানুয়ারি বিদ্যালয়টির জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

এ উপলক্ষে শতবর্ষ উদযাপনের প্রস্তুতি কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা, সদস্য সচিব আব্দুল আউয়াল সরকারসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভার শুরুতে শতবর্ষ উদযাপন কমিটির সদস্য কাজী খালেদ কায়েস বাপ্পি প্রস্তুতিকার্যের অগ্রগতি, চলমান কার্যক্রম এবং করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে আহ্বায়ক মর্তুজা শরিফুল ইসলাম রানা কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে বুঝে নিয়ে তা সঠিকভাবে পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে শতবর্ষ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি যেন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট