1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এবং গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিউ জেনারেশন্স বাংলাদেশ-এনজিবি’র সহযোগিতায় জেলা তথ্য অফিস নারায়ণগঞ্জের আয়োজনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আদমজী নূরে মদিনা মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার তাসিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাহ হোসেন রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।

নিউ জেনারেশন্স বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক জনদর্পনের স্টাফ রিপোর্টার আহসানুল হাবিব সোহাগ, জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উঠান বৈঠকে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটে ভোটারদের সচেতন অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট