1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

বন্দরে ৫ম শ্রেনীর ছাত্রী আলিফা হত্যা: লম্পট বাদশা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর থানায় স্কুলছাত্রী আলিফা আক্তার (১৩) হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বুধবার (২৪ ডিসেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব: ১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ।

গ্রেফতার আসামির নাম ফয়সাল ওরফে বাদশা (৩০)। সে মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর বিকেলে নিজ ভাড়া বাসা থেকে খেলতে বের হওয়ার পর আলিফা আর বাড়ি ফিরেননি। পরের ২২ ডিসেম্বর সকালে স্থানীয় দুই ব্যক্তি একটি মেয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবার সেখানে গিয়ে আলিফার মরদেহ শনাক্ত করেন।

পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। আলিফার মা পারভিন বেগম বন্দর থানায় হত্যার মামলা দায়ের করেন। এ ঘটনায় গোয়েন্দা তদন্ত পরিচালনা করে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ সদর কোম্পানি। ২৩ ডিসেম্বর সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় তাকে গ্রেফতার করে।

র‍্যাব: ১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে।

বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ হোসেন জানান, আলিফার ব্যবহৃত এক জোড়া জুতা তার বাবার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়। স্থানীয় জনগণের উপস্থিতিতে এই জুতা জব্দ করে পুলিশ। ফয়সাল আদালতে তার জবানবন্দিতেও ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট