1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কালামের নির্দেশে তারেক রহমানের গণসংযোগে নেতাকর্মীদের যোগদান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

কালামের নির্দেশে তারেক রহমানের গণসংযোগে নেতাকর্মীদের যোগদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে অংশ নিয়েছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা যোগ দেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম, ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফিরুজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং বিকেল পৌনে ৫টার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট