1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়েই হত্যা করা হয় - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

বন্দরে ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়েই হত্যা করা হয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা চালায় আসামিরা। শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ও বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৃথক অভিযানে এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করার পর এই তথ্য জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ।

র‌্যাব ও পিবিআই’র সহযোগিতায় তাদের তিনজনকে বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার মানিক চাঁন মিয়ার ছেলে ফয়সাল ওরফে বাদশা (২৯), প্রয়াত আহসান মিয়ার ছেলে ইসমাঈল (৪০) এবং জামাল মিয়ার ছেলে ইমন (২৫)।

তারা তিনজনই নিহতের পরিবারের প্রতিবেশী। তাদের মধ্যে ফয়সাল বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসির আরাফাতের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আসামির জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যের বরাতে ওসি গোলাম মুক্তার আশরাফ এ প্রতিবেদককে বলেন, বাড়ির সামনের রাস্তা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামিরা। শিশুটি তখন চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

“গ্রেপ্তার ব্যক্তিরা তিনজনই মাদকাসক্ত, তারা সরাসরি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত”, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

এদিকে, ফয়সালকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার সকালে তার বাড়িতে নিহতের স্বজন ও ক্ষুব্দ এলাকাবাসী ভাঙচুর চালান বলেও জানিয়েছে পুলিশ।

গত রোববার বিকেল আনুমানিক চারটার দিকে বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী মোসা. আলিফা। পরদিন সকালে প্রতিবেশীর বাসার সামনে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা একই এলাকার ব্যাটারিচালিত রিকশা চালক মো. আলীর কন্যা। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের ধলাগাঁওতে।

লাশ উদ্ধারের দিন রাতে বন্দর থানায় অপহরণের পর হত্যার অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহতের মা নাসিমা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট