1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খেজুর গাছের মধ্যেই ধানের শীষ খুঁজে নিতে হবে-মুফতি.কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

খেজুর গাছের মধ্যেই ধানের শীষ খুঁজে নিতে হবে-মুফতি.কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “আমি বিএনপির প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী। বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে ধানের শীষ ও খেজুর গাছ একাকার। খেজুর গাছের মধ্যেই ধানের শীষ খুঁজে নিতে হবে।”

বুধবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় ফতুল্লায় থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির নেতৃত্বাধীন
নারায়নগঞ্জ – ৪ আসনের মনোনীত প্রার্থী মনির হোসেন কাশেমী তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জমচেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

নেতাকর্মীদের উদ্দেশে মুফতি মনির হোসেন কাসেমী বলেন, “আপনারা ও আমি একই আদর্শের সৈনিক। আমি ইসলামের আদর্শে বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী। বিএনপিও একই ধারায় বিশ্বাসী বলেই আলেম-ওলামারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। আমরা বিএনপির সঙ্গে একাকার হয়ে আছি।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি এখানে এসেছি। তাই আগামী ১২ তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন—এতে কোনো দ্বিধার সুযোগ নেই।”
নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রসঙ্গে কাসেমী বলেন, “আজকের উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়। বিষয়টি আমি কেন্দ্রে আলোচনা করবো।”
রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ২০১৮ সালের নির্বাচনে তিনি জোটের প্রার্থী হিসেবে নানা ভয়ভীতি উপেক্ষা করে মাঠে ছিলেন। এবারও তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষে কাজ করছেন।
তিনি বলেন, “মুফতি মনির হোসেন কাসেমী মানেই ধানের শীষ, মানেই খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থী। ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামের পর এখনো দলের বাইরে যাওয়ার প্রশ্ন আসে না।”
তিনি আরও সতর্ক করে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা বলছেন—এটি ভুল হবে। মনির হোসেন কাসেমীকে ছোট খেলোয়াড় ভাবার সুযোগ নেই। ২০১৮ সালের মতো এবারও তিনি যথাযথভাবেই মনোনয়ন এনেছেন। প্রতীক নিয়ে বিভ্রান্ত হওয়ার সময় নেই।”

সভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুমন আকবর, ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু ও সদস্য সচিব সালাউদ্দিন, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, তাতি দলের সভাপতি ইউনুস মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট