1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যুবককে রাতভর নির্যাতন করে মুক্তিপন আদায় - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

বন্দরে যুবককে রাতভর নির্যাতন করে মুক্তিপন আদায়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক মোটরসাইকেল আরোহী যুবককে অপহরণ করে রাতভর শারীরিক নির্যাতনের পর দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় ও মোটরসাইকেল লুটের অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন, আসলামসহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী যুবকের বাবা বাদী হয়ে গত রোববার (২১ ডিসেম্বর) রাতে সুজন, আসলাম, জাবেদ, ইমন ও জীবনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বাদী একটি সুজুকি ব্র্যান্ডের জিক্সার (২০১২ মডেল) মোটরসাইকেল ক্রয় করেন। মোটরসাইকেলটি তিনি তার ছেলেকে ব্যবহারের জন্য দেন।

ঘটনার দিন সোমবার বিকেল ৫টার দিকে বাদীর ছেলে প্রয়োজনীয় কাজে বন্দর থানাধীন মদনপুর এলাকায় যান। এ সময় অভিযুক্তরা তাকে রাস্তা থেকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখে এবং রাতভর অমানবিক শারীরিক নির্যাতন চালায়।

পরদিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাদী ও তার পুত্রবধূকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বাদী ও তার পুত্রবধূ ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ প্রদান করলে অভিযুক্তরা যুবককে ছেড়ে দেয়। তবে মোটরসাইকেলটি জোরপূর্বক রেখে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট