1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ৩৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় ৩৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।

পুলিশ সূত্র জানায়, ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের দিকনির্দেশনায় এএসআই মো. আব্দুল হামিদ খান সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে ২২ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২৩টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় ফতুল্লা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে জনৈক আব্দুল্লাহর চারতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া সোনিয়ার ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

এ সময় ফ্ল্যাটের ভেতর থেকে আল আমিন (৩২), ফারজানা আক্তার মীম (২৫) ও শারমিন আক্তার (২৪) নামের তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হওয়ার পর হেফাজতে থাকা ৩৪০০ (তিন হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকামূলে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট