1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় সন্ত্রাসী হাজী রিপন ও তার ছেলেসহ ৩ জন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় সন্ত্রাসী হাজী রিপন ও তার ছেলেসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ শীর্ষস্থানীয় পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ আওয়ামী লীগ–সংশ্লিষ্ট তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাজী রিপন (৫৫), তার ছেলে রাফি (৩৫), কোতালের বাগ এলাকার যুবলীগ কর্মী আরিফ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ‘ডেভিল হান্ট’ অপারেশনের অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সুনির্দিষ্ট ফৌজদারি মামলা রয়েছে।

ওসি আরও জানান, ফতুল্লায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট