1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সাত থানা থেকে ৮ ডেভিল গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জের সাত থানা থেকে ৮ ডেভিল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‘অপারেশন ডেভিল হান্ট’র পঞ্চম দিনের অভিযানে জেলার সাত থানা থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন অভিযানে সদর মডেল থানা থেকে একজন, বন্দর থানায় একজন, ফতুল্লা মডেল থানায় একজন, সিদ্ধিরগঞ্জ থানায় একজন, আড়াইহাজার থানা থেকে একজন, রূপগঞ্জ থানায় একজন এবং সোনারগাঁ থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বৈষম্যবিরোধী আন্দোলনকালীন এবং সন্ত্রাসী বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতারকৃত ৮ জন ফ্যাসিস্টদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানায় গ্রেপ্তার একজন হলো- পাইকপাড়া এলাকার মৃত আব হানিফ মিয়ার ছেলে সাবেক জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইছহাক (৭২)।

ফতুল্লা থেকে কোতালের বাগ এলাকার মৃত আব্দুর রবের ছেলে ফতুল্লা থানা যুবলীগের সক্রিয় কর্মী আরিফ মাহমুদকে (৫০) গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ৫নং ওয়ার্ড দক্ষিণ ওমরপুর সাইলো পশ্চিম কলাবাগান এলাকার মো. নুর মোহাম্মদ নুরু মেইকারের ছেলে মো. রুবেলকে (৩৫)।

বন্দর থেকে শাহেশাহবাগ এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থেকে গ্রেপ্তার হন পূর্বাচল ১১নং সেক্টর কুমারটেক লেকপাড় এলাকার মকবুল হোসেনের ছেলে সারোয়ার হোসেন ওরফে রিপন।

আড়াইহাজার থানায় গ্রেপ্তার দুইজন হলো- হাইজাদী ইউনিয়নের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. মাহমুদুল হাসান (৩৬), থানার গিয়াস উদ্দিনের ছেল মো. সাফিন (৪৩)।

সোনারগাঁ থানা থেকে মো. হাশেমের ছেলে মো. সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, এর আগে ১৬ ডিসেম্বর অপারেশন ডেভিল হান্টে ১৯ জন, ১৭ ডিসেম্বর ২৬ জন, ১৮ ডিসেম্বর ১৫ জন এবং ১৯ ডিসেম্বর ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট