1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডেভিল বিল্লাল গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

বন্দরে ডেভিল বিল্লাল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর থানার ২৭নং ওয়ার্ডের চাপাতলী এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতকে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪নং মামলায় রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এ আগে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে বন্দর থানার চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে যোগসাজশে ধৃত নেতা বিল্লাল হোসেন ও তার সহযোগীরা সন্ত্রাসী হামলা চালায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট