1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে সংবাদ সম্মেলন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সোনারগাঁয়ে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী ও কেন্দ্রীয় মসজিদের পঞ্চায়েত কমিটি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদিন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. শাহজাহান, মঞ্জিল হোসেন, মনির হোসেনসহ গ্রামবাসী।

বক্তব্যে বলা হয়, গত বছর সমাজের এক বাসিন্দা শান্তর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে জাকির হোসেন ও তার পরিবার। যা অর্থ আত্মসাতের উদ্দেশ্যে করা হয়েছিল। এছাড়া জাকির হোসেন দীর্ঘদিন ধরে সমাজের ২০টি পরিবারকে বসতভিটা ছাড়ার জন্য চাপ প্রয়োগসহ নানাভাবে মিথ্যা মামলা দিয়ে আসছেন। সম্প্রতি তিনি স্থানীয় এক সংবাদকর্মীকে কেন্দ্রীয় মসজিদে হেনস্থা করেন এবং ঘটনার ভিন্ন উপস্থাপনার মাধ্যমে নতুন মিথ্যা মামলা দায়ের করেন।

পঞ্চায়েত কমিটি সরকারের কাছে এই মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।

পঞ্চায়েত কমিটি সংবাদ সম্মেলনে যাদের নামে অভিযোগ করেন তারা হলেন জাকির হোসেন (৫২), তার কন্যা তাজমহল (৩০), স্ত্রী পারভীন (৪৫), বড় ভাই নুরুল আলম (৫৫)। তবে অভিযুক্তরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলেও জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট