1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এবারের বড়দিন উৎসবমুখর পরিবেশে হবে-এসপি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

এবারের বড়দিন উৎসবমুখর পরিবেশে হবে-এসপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব “শুভ বড়দিন-২০২৫” উদযাপন উপলক্ষে জেলা পুলিশের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলার বিভিন্ন গীর্জা প্রতিনিধিদের।

রোববার (২১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি বলেন, “বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। এবারের বড়দিন উৎসবমুখর পরিবেশে হবে। জেলা পুলিশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।”

সভায় উপস্থিত ছিলেন ফাদার বিপুল ডেভিড দাস, বিকাশ সাংমা, রিচার্ড সৌরভ দেউড়ী, পিন্টু পলিকাপ পিওরিফিকেশন, সন্তোষ রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিবৃন্দ।

সভায় বড়দিনের প্রাকৃতিক নিরাপত্তা, ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার কার্যক্রম এবং স্থানীয় আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট