1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইবিডব্লিউএফ’র সভা: চাঁদাবাজদের বয়কটের আহ্বান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

আইবিডব্লিউএফ’র সভা: চাঁদাবাজদের বয়কটের আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসা-বাণিজ্যের সমস্যা নিরসন এবং টেকসই সমাধানের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কদম রসুল কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আইবিডব্লিউএফ ঢাকা সাউথ জোনের সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদ।

তিনি সৎ ব্যবসার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ব্যবসায়ীদের ওপর অন্যায় ও জুলুম করলে তাদের চিহ্নিত করে সম্মিলিতভাবে সামাজিকভাবে বয়কট করা হবে। যারা সন্ত্রাস ও চাঁদাবাজদের আশ্রয় দেবে, তাদের জনপ্রতিনিধি হতে দেওয়া হবে না।”

সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আশ্বাস দেন যে, প্রশাসনের সহযোগিতায় ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান করা হবে।

তিনি আরও বলেন, “পরিবর্তনের সময় নিজেকে পরিবর্তন করতে হবে। দুর্নীতিবাজদের সমূলে উৎপাটন করতে হবে।”

আইবিডব্লিউএফ বন্দরের সভাপতি মাওলানা রেজাউল করিম বলেন, “সৎ ব্যবসায়ীরা হালাল পথে টিকে থাকবে, আর অসৎ ব্যবসায়ীরা একসময় পালিয়ে যেতে বাধ্য হবে।”
সভায় উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ জেলার সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টু, ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, বন্দরের অন্যান্য নেতৃবৃন্দ ও দুই শতাধিক ব্যবসায়ী। অনুষ্ঠানের শেষে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট