1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা ডিআইটি মসজিদ চত্বর থেকে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

এবিএম সিরাজুল মামুন বলেন, “শরীফ ওসমান হাদী ছিলেন গণ-অভ্যুত্থানের সাহসী কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।

মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইটি মসজিদ এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ওসমান হাদী হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট