1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণতন্ত্রের জন্য জীবন দিতে চাই-এটি এম কামাল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

গণতন্ত্রের জন্য জীবন দিতে চাই-এটি এম কামাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর এলাকায় মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম কামাল বলেন, “একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় একটি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপরও আমি বলেছি, দল ছাড়বো না। আজ হাদির মতো যদি আমিও দলের জন্য শহীদ হতাম, তবুও কোনো আক্ষেপ থাকতো না। সত্য, ন্যায় ও ইসলামের পথে গণতন্ত্রের জন্য জীবন দিতে চাই।”

তিনি আরও বলেন, “আপনাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভেবেছিলাম রাজনীতিতে হয়তো আমার আর কোনো ভবিষ্যৎ নেই, কেউ আমাকে ভালোবাসবে না। কিন্তু দেশে ফেরার পর এয়ারপোর্ট থেকেই শত শত নেতাকর্মী নিয়মিত আমার সঙ্গে দেখা করছেন। এই ভালোবাসার জন্যই আমি হাদির মতো মৃত্যুবরণ করতেও প্রস্তুত।”

এটিএম কামাল বলেন, “আমি আমেরিকায় অবস্থান করলেও বারবার দেশে এসেছি। এ বছরই দু’বার এসেছি। এর আগে দেশে এসে গ্রেপ্তার হয়ে আমি ও মামুন মাহমুদ একই সেলে ছিলাম। আমেরিকা থেকে আসা সহজ নয়, অনেক খরচ হয়। তারপরও দেশের মানুষের ভালোবাসার টানে ছুটে এসেছি।”

মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইয়াসিন রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মছলন্দপুর দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি শাহজালাল রহমানি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট