1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত-ডিসি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত-ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, যারা অরাজকতা তৈরি করতে পারে এমন ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই অনুযায়ী তাদেরকে তুলে আনা (গ্রেপ্তার) হচ্ছে। তাদেরকে অন্তত নির্বাচন পর্যন্ত আটক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, পাবলিক সিকিউরিটির বিষয়টি ন্যায্য। বিশেষ করে ওসমান হাদীর ঘটনার পর এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে প্রশাসন চেষ্টা করছে, যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। আর যদি সৃষ্টি হয়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়—সে ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসন ও পুলিশকে সার্বিকভাবে সহায়তা করেছেন। এ কারণে অন্য জেলার তুলনায় নারায়ণগঞ্জের পরিস্থিতি ভালো আছে। এরপরও কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে মাদক ও অস্ত্রের বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে।

জেলা প্রশাসক আরও বলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে। যৌথ বাহিনীর টহল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন খুবই সচেতন। এসব বিষয়ে কাজ চলছে। কিছু কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, যা সাধারণ মানুষ দেখেছে।

এবার নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি করেন ডিসি। বলেন, ‘নির্বাচন কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এবং সেই পরিস্থিতির জন্য কোন প্রার্থী দায়ী হলে প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হতে পারে। তাই প্রশাসন চায়, সার্বিকভাবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, জাতীয় নাগরিক পার্টির জেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি দ্বীন ইসলাম, মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ইলিয়াস আহমদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি মো. নাহিদ, মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট