1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সোনারগাঁয়ে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ পুরিয়া হিরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) এটিএম জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবানীপুরের শাহজালালের ছেলে মো. আজিম ওরফে আজিজ (৩৫), তিনি বর্তমানে সোনারগাঁয়ের সোনাপুর এলাকায় আশেক আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অপরজন হলেন আশেক আলীর ছেলে মো. মামুন মিয়া (৩৬)।

পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট