1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে স্কুলছাত্র রবিউল নিখোঁজ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে স্কুলছাত্র রবিউল নিখোঁজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে স্কুলছাত্র রবিউল (১৪) নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত সোমবার (১৫ ডিসেম্বর) বন্দর থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেছেন।

এর আগে গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের আরসিম এলাকায় দেলোয়ার মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রবিউল। সে একই এলাকার মাসুম মিয়ার ছেলে এবং একরামপুর এম এইচ মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

নিখোঁজ রবিউলের মা পাপিয়া আক্তার নাসরিন জানান, ঘটনার দিন তার ছেলে নেভি ব্লু রঙের ট্রাউজার, সবুজ রঙের ফুলহাতা শার্ট ও কালো রঙের জ্যাকেট পরিহিত ছিল। তার ডান হাতে এবং চোখের ভ্রুতে কাটা দাগের চিহ্ন রয়েছে।

রবিউলের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট