1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মো. হানিফ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার হেফাজত থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৩টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন তল্লা গ্রীন রোড এলাকার কালামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মিঠুন কুমার দত্ত, সোহেল মিয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।

আটক মো. হানিফ (৪০) ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অভিযোগে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামির নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট