1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা তায়েব শিকদার গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা তায়েব শিকদার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় এক সময়ে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী তায়েব শিকদারকে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তায়েব শিকদারের নেতৃত্বে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। ওই সময় কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় সংঘর্ষে কয়েকজন ছাত্র ও জনতা নিহত হন। এসব ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি।

পুলিশ আরও জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থেকেও বিভিন্ন সময় তার নেতৃত্বে সরকারবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, জেলা গোয়েন্দা শাখা ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট