1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়ের সঞ্চালনায় এবং জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্যে জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে এ দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে একটি মেধাশূন্য রাষ্ট্র তৈরি করা যায়। আজও নানা রূপে সেই বুদ্ধিবিরোধী রাজনীতি ও অপসংস্কৃতি সমাজে সক্রিয় রয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।”

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সিয়াম সরকার, তোলারাম কলেজ শাখার নেত্রী রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সম্পাদক তাহমিদ আনোয়ার, মো. সোহাগসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট