1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি, ১টি ছুরি ও দুটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক।

‎এর আগে রোববার ভোরে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- মোঃ আপন (২৪), আজিজুল হক (২৮), মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)। তারা সবাই বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, ডাকাতির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধারালো দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট