1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নারীসহ ৪ জন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে নারীসহ ৪ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ শনিবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলো কুড়িপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিন (৩৫), ফুলহর এলাকার হাজী আলাউদ্দিন মিয়ার ছেলে, চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ ওরফে টুক্কা (৩৭), সালেহনগর এলাকার মৃত মফিজউদ্দিন মিয়ার ছেলে, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরমাল ওরফে গাড়ী ফরমাল (২৮) ও স্বল্পের চক এলাকার মৃত সাহাবদ্দিন মিয়ার মেয়ে, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনিকা ওরফে রিংকি (২৫)।

গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় তামিল অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট