1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদা জিয়া এই বাংলাদেশের অমূল্য রত্ন-মান্নান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

খালেদা জিয়া এই বাংলাদেশের অমূল্য রত্ন-মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের অমূল্য রত্ন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের মমতাময়ী মায়ের রোগমুক্তি ও সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারাদেশে তাঁর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণ কামনা করছি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্তের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম সরকার, সাধারণ সম্পাদক রহমান সরকার ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, জাকারিয়া ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল কালাম, সেলিম হোসেন দিপু, রুবেল হোসেন, রিপন সরকারসহ স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি ও সোনারগাঁয়ে ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট