1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘খুনি লীগ’ হাদি'র উপর হামলা করেছে-শিবির - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

‘খুনি লীগ’ হাদি’র উপর হামলা করেছে-শিবির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর মিশনপাড়া থেকে চাষাঢ়া পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করেন তারা এবং ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া করেন।

ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা সভাপতি হাফেজ ইসমাইল বলেন, “ওসমান হাদির উপর যে গুলি করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছি আমাদের জুলাই যোদ্ধাদের উপরে বিভিন্ন সময়ে ‘সন্ত্রাসী লীগ’ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে, এই ‘খুনি লীগ’ হাদি ভাইয়ের উপর হামলা করেছে। অন্তর্বর্তী সরকারকে খুব দ্রুত এই সন্ত্রাসী লীগকে দমন করার আহ্বান জানাচ্ছি। আমরা হাদি ভাইয়ের সুস্থতা কামনা করছি।

মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ কাউসার ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অফিস সম্পাদক আমজাদ হোসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট