1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদাজিয়ার রোগমুক্তি অনুষ্ঠানে বক্তারা: স্বেরাচারী দোসররা এখন ছিনতাইকাজে লিপ্ত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

খালেদাজিয়ার রোগমুক্তি অনুষ্ঠানে বক্তারা: স্বেরাচারী দোসররা এখন ছিনতাইকাজে লিপ্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমিন সিকদার তার বক্তব্যে বলেন- দেশের গণতন্ত্র রক্ষার্থে যে নেত্রী আপোষহীন ভাবে সংগ্রাম করে গেছেন সেই নেত্রীর সুস্থতা কামনায় আমরা আল্লাহর দরবারে ফরিয়াদের জন্য হাত তুলেছি। আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারো দেশের নেতৃত্বে আসবেন এমনটাই আমরা মহান রবের দরবারে ফরিয়াদ জানাই। দেশনেত্রী বেগম খালেদাজিয়া যেন ১২ তারিখের নির্বাচন দেখে যেতে পারেন সে জন্য আল্লাহর দরবারে সকলের দোয়ার আর্জি জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

১২ ডিসেম্বর (শুক্রবার) সকালে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য উল্লেখিত বক্তব্য প্রদান করেন। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ নাইম।

বিশেষ অতিথির বক্তব্য ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাসেল মাহমুদ বলেন, দেশনেত্রী খালেদাজিয়া সব সময়েই দেশের মঙ্গলের কথা ভেবেছেন। দেশের গণতন্ত্র উদ্ধারে আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে গেছেন। স্বেরাচারী হাসিনা সরকারের সাথে আমার নেত্রী কখনো আপোষ করেননি। এমনকি নিজ দলের নেতাদের একা ছেড়ে দেননি। আমার নেত্রীর হাতেই দেশ সুরক্ষিত ছিল। আজকে সেই নেত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনা করি। তিনি যেন, আমাদের মাঝে পূনরায় সুস্থ হয়ে দেশের কল্যানে কাজ করতে পারেন।

রাসেল মাহমুদ আরো বলেন, স্বেরাচারী হাসিনা সরকারের আমলে ফতুল্লা এবং পঞ্চবটিসহ আশে পাশের এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখনো স্বেরাচারী সরকারের দোসররা পঞ্চবটিতে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে বেড়াচ্ছে। এসকল সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান। সে সাথে স্বেরাচারী সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় লোকজনকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অনুরোধ করেন।

অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আঃ খালেক টিপু, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ হারুন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক এসকে শাহীন,
ফতুল্লা ইউপি শ্রমিকদলের সাধারন সম্পাদক আমির হোসেন বেপারী।

অনুষ্টান সার্বিক পরিচালনায় ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সেলিম।

এছাড়াও উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর, এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ১নং ওয়ার্ড যুব বিষয়ক সম্পাদক মোঃ রাজীব, স্বেচ্ছাসেবকদল নেতা সুজন ঢালী, মোঃ সেলিম, সুজন, শিবু, মুকুল, শিবু দাস, রাসেল, মহসিন, রাকিব, শাকিল, কাউসার, নাইম, রাজা, পারভেজ, আরাফাত, নয়ন, রোমান, মনির প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট