1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা আর কোনো গডফাদার দেখতে চাই না-হাফিজুর রহমান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

আমরা আর কোনো গডফাদার দেখতে চাই না-হাফিজুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, “৫ আগস্টের পরে নতুন স্লোগান হয়েছে- আমরা আর কোনো গডফাদার দেখতে চাই না। আমরা কোন আয়নাঘর দেখতে চাই না। আমরা কোনো শামীম ওসমান দেখতে চাই না। আমরা গুম, খুন দেখতে চাই না। তাদের মতো কিছু চাটুকার, দলবাজ, সন্ত্রাসের গডফাদাররা টাকার পাহাড় গড়েছে, নাগরিকের জীবন আরো দুর্বিষহ হয়েছে।”

শুক্রবার (১২ডিসেম্বর) বিকেলে শিমরাইলে নারায়ণগঞ্জ-৩ আসনের নাগরিকদের নিয়ে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ। সেই পরিবর্তনের জন্য যে সৎ, যোগ্য নেতৃত্ব দরকার এটা একমাত্র ইসলামী আদর্শের মাধ্যমে তৈরি করা সম্ভব। জামায়ত ইসলামী সেই নেতৃত্ব তৈরির চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “১৭ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক ডাকাতি করেছে। তার মন্ত্রিপরিষদ কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছে। আমাদের নাগরিকদের জীবনের কোন উন্নয়ন হয় নাই।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম।

সমাবেশে উন্নয়নের রূপকল্প পেশ করেন নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া।

সিদ্ধিরগঞ্জ থানার জামায়াতের আমীর মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও জামায়াত নেতা সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জেলা জামায়াতের আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার,মহানগরী সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার বাকী বিল্লাহ, জামায়াত নেতা অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আমীর কফিলউদ্দিন আহামদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট