1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপরাধীরা ছাড় পেয়ে গেলে বেপরোয়া হয়ে যায়-মুফতি.মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

অপরাধীরা ছাড় পেয়ে গেলে বেপরোয়া হয়ে যায়-মুফতি.মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে দুষ্কৃতকারীদের গুলি হামলার শিকার হন ওসমান হাদি। এ ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।”

শুক্রবার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ মহানগরের ১৪নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নগর সহকারী সেক্রেটারি হাসান আলী, সহ-প্রচার সম্পাদক মোস্তফা তালুকদার, শহর শাখা উত্তর সভাপতি মুহাম্মদ কবির হোসেন, সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী নির্বাচনে সন্ত্রাসী, চাঁদাবাজ ও সমাজবিরোধীদের কোনো স্থান থাকবে না। যে কেউ অপরাধ করলে আইনের চোখে তাকে জবাবদিহি করতেই হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও যোগ করেন, “অপরাধীরা বারবার ছাড় পেয়ে গেলে তারা বেপরোয়া হয়ে যায়। তাই এ ধরনের পরিস্থিতি রোধে প্রশাসনকে সতর্ক ও কঠোর অবস্থান নিতে হবে।”

মুফতি মাসুম বিল্লাহ হামলার ঘটনায় আহত ওসমান হাদির প্রতি সমবেদনা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট