1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এসপি পরিচয়ে বিকেএমই সভাপতির কাছে চাঁদা দাবি, গ্রেফতার ১ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

এসপি পরিচয়ে বিকেএমই সভাপতির কাছে চাঁদা দাবি, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে পুলিশ সুপারের পরিচয়ে বিকেএমইএ-এর সভাপতির কাছে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আড়াইহাজার থানা এলাকা থেকে মো. দ্বীন ইসলাম (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সকাল ১১টা ২৮ মিনিটে ‘SP Narayanganj’ (এসপি নারায়ণগঞ্জ) নামের হোয়াটসঅ্যাপ আইডিতে পুলিশ সুপারের ছবি জুড়ে দিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের কাছে দুই লাখ টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর জন্য একটি ডিবিবিএল ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া হয়।

বিষয়টি সন্দেহজনক মনে হলে মোহাম্মদ হাতেম ঘটনাটি পুলিশ সুপারকে জানান।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে পরিদর্শক মাহবুব হোসেন, এসআই শরিফুল ইসলামসহ একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় আড়াইহাজার এলাকায় অভিযান চালায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আসামি ও তার সহযোগীরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা চালায় এবং শিল্পপতি–ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে সদর মডেল থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট