1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাকির খানের উদ্যোগে খালেদাজিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

জাকির খানের উদ্যোগে খালেদাজিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর ফতুল্লার দেওভোগ এলাকার নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট