1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: ভূয়া পুলিশ সেলিম আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: ভূয়া পুলিশ সেলিম আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ সামসুল হুদা সেলিম (৩৬) নামে এক যুবককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মদনপুর স্ট্যান্ড সংলগ্ন ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেল আরোহী ট্রাক থামিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেয় এবং ট্রাকের কাগজপত্র নিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা দাবি করে। পরে ট্রাকের হেলপার মোঃ আহাদ আলীকে মোটরসাইকেলে তুলে মদনপুর লেডিস পাম্পের দিকে যেতে নির্দেশ দেয় চাঁদাবাজ।

ঘটনার পরপরই ৯৯৯-এ ফোন পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোঃ সামসুল হুদা সেলিমকে (৩৬) আটক করে। তার কাছ থেকে ট্রাকের কাগজপত্র, একটি ইয়ামাহা FZ-S (ভার্সন-৩) মোটরসাইকেল এবং নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া ভিকটিমকে আইনি প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট