1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ের কাঁচপুরে ১০ হাজার কেজি জাটকা জব্দ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সোনারগাঁয়ের কাঁচপুরে ১০ হাজার কেজি জাটকা জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় প্রায় ১০ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৯ ডিসেম্বর রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পাগলা কোস্ট গার্ডের একটি দল কাঁচপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে পাওয়া যায় প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা।

পরবর্তীতে মুচলেকা নিয়ে চালক ও হেলপারকে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জব্দকৃত জাটকা কোস্ট গার্ড সদস্যরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট