1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তৈমুরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

তৈমুরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের মুসলিম একাডেমির উদ্যোগে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সিনিয়র আইনজীবী ড. তৈমুর আলম খন্দকারের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আছর মসদাইর বাজারস্থ মুসলিম একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুসলিম একাডেমির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ পাঠের আয়োজন করা হয়। উপস্থিত সকলে ড. তৈমুর আলম খন্দকারের দ্রুত সুস্থতা কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন মুসলিম একাডেমীর সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া, আবু সিদ্দিক ভূঁইয়া, মোস্তফা কামাল, হাজী মোহাম্মদ হোসেন শেখ, মোঃ নুরুল ইসলাম খান, মাকছুদুল আলম খন্দকার, খসরু নোমান, শাহাবদ্দিন আহম্মদ খন্দকার, মোঃ আব্দুল হালিম, শাহ্ আলম ভূঁইয়া, মোঃ রবিউল আলম খান (ররু), নাজমুল কবির নাহিদ, মোঃ মনির হোসেন খাঁন, ডাঃ মোঃ নূরুল হক, শাহজাহান আহম্মদ প্রধান, গোলজার হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইয়াসির সুলতান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট