1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সুগন্ধায় বাসি খাবার: ভ্রাম্যমান আদালতের জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সুগন্ধায় বাসি খাবার: ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে তদারকি অভিযান চালিয়ে বাসি ও পূর্বে রান্না করা খাবার মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ ডিসেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তৃতীয় তলার ফ্রিজে বাসি চিকেন গ্রিল, চিকেন চাপ, শিক কাবাবসহ বিভিন্ন রান্না করা খাবার মজুত পাওয়া যায়। সরল বিশ্বাসে খাবার গ্রহণ করতে আসা ভোক্তাদের কাছে এমন খাবার পরিবেশন করা আইন লঙ্ঘন বলে জানান অভিযানে থাকা কর্মকর্তারা।

অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে জেলা পুলিশের উপপরিদর্শক কালামের নেতৃত্বে একটি টিম এবং জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সহযোগিতা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট