1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য-মাও.মঈনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য-মাও.মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বন্দর উত্তর সাংগঠনিক থানার নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন।

নর্দা মুন্সিবাড়ি, দরগা রোড, নবীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয়দের মধ্যেও ছিল উল্লেখযোগ্য সাড়া।

গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ দলীয় প্রতীক নিয়ে জনগণের ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণেই কাজ করব।”

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ.এম. নাসির উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সেক্রেটারি সোলাইমান হোসেন মুন্না, মজলিসে শুরা সদস্য জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমির মুফতি আতিকুর রহমান, থানা সেক্রেটারি জহিরুল ইসলাম, বন্দর দক্ষিণ থানা আমির মাওলানা ফজলুল হাই জাফরী, সেক্রেটারি রিদওয়ানুল হক মামুন ও বন্দর উপজেলা আমির খোরশেদ আলম ফারুকীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট