1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাসিনা দেশ ছেড়ে পালায় আর খালেদাজিয়া দেশের জন্য ত্যাগ স্বীকার করে-আজাদ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

হাসিনা দেশ ছেড়ে পালায় আর খালেদাজিয়া দেশের জন্য ত্যাগ স্বীকার করে-আজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জোর করে দেশ থেকে বিদেশে পাঠিয়েছে। তিনি দেশ ছেড়ে যেতে চাননি।”

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, “বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ধরে রাখতে গিয়ে বহু অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। সবাই তার জন্য নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করবেন। তারেক রহমান দেশে ফিরে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মানুষের নাম বলতে হলে দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামই প্রথমে আসে। তিনি চাইলে বহু আগেই বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারতেন। কিন্তু দেশ, দল ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি কখনো সেই পথ বেছে নেননি।”

বিএনপি মনোনীত এ প্রার্থী আরও বলেন, “দেশের কথা ও মানুষের কথা চিন্তা করেই এই বয়সে, এই শারীরিক অবস্থায় তিনি কারাগারে গেছেন। তিনি কখনোই আপনাদের ছেড়ে কোথাও যাননি। কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা সামান্য সুযোগ পেলেই নেতাকর্মীদের ফেলে দেশ ছেড়ে চলে গেছে। আমাদের নেত্রী খালেদা জিয়া কখনোই জনগণকে ছেড়ে কোথাও যাননি।”

তিনি অভিযোগ করে বলেন, “স্বৈরাচার হাসিনা আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়াকে যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেননি। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি কোনোদিন ভুলবে না। আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবায় ফিরতে পারেন।”

এসময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সহসভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, বিএনপি নেতা খোরশেদ হাসান, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট