1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বাসদের সাইনবোর্ড মুছে ফেলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় বাসদের সাইনবোর্ড মুছে ফেলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ের সাইনবোর্ড কালি দিয়ে মুছে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

সোমবার (৮ ডিসেম্বর) বাসদ ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক এম.এ মিল্টন ও সদস্য সচিব এস.এম কাদির এক যৌথ বিবৃতিতে জানান, রবিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে হামলার উদ্দেশ্যে এ নিন্দনীয় কাজ করেছে। এর আগে গত ২৬ নভেম্বর সন্ধ্যায় অফিস তালাবদ্ধ অবস্থায় আগুন লেগেছিল।

নেতৃবৃন্দ জানান, বাসদ দীর্ঘদিন ধরে এলাকার জনজীবনের সমস্যা সমাধানে আন্দোলন চালিয়ে আসছে এবং সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করছে। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী চক্র অসৎ উদ্দেশ্যে ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, “ঘটনাগুলো পরিকল্পিত এবং উদ্বেগজনক। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট