1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের ছাদের একটি কক্ষ থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশনস) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই রফিক, এসআই জহিরুল ইসলাম, এসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স জামতলা এলাকায় আবু তালেবের ছয়তলা ভবনে তল্লাশি চালান। এতে ভবনের ছাদের ঘরে থাকা দুই যুবককে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম সাজু (২৭) ও হাবিব মিয়া (২৫)। দুজনই ওই ভবনের ছাদের ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, সাজুর কাছ থেকে ৮০টি এবং হাবিবের কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে বলে ফতুল্লা মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট