1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় পিস্তল-দেশিয় অস্ত্রসহ মাদক উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

ফতুল্লায় পিস্তল-দেশিয় অস্ত্রসহ মাদক উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ছোরা, সুইচ গিয়ার ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ৬ ডিসেম্বর (শনিবার) রাতে অভিযানে এ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আলমেহেদী গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে পূর্ব ইসদাইর এলাকার চাষাড়া রেললাইনের পাশে ফরিদা ক্লিনিকের পেছনে নাসিরের বাড়ির একটি ঘরে সাগর নামে এক যুবককে অজ্ঞাতনামা কয়েকজন আটকে রাখার খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে একটি দেশিয় তৈরি পিস্তল, ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করেন।

পুলিশ জানায়, এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভসহ ১০ থেকে ১২ জন ওই বাড়িতে এসে ঘর ভাঙচুর করে এবং সেখানে থাকা লোকজনকে মারধর করে বের করে দেয়।

ঘটনার প্রেক্ষিতে, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাকের ঘর থেকে দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার, চারটি ছোরা, একটি দা এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজ্জাকের বিরুদ্ধে একটি অস্ত্র ও তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। রাজ্জাকের বিরুদ্ধে এর আগেও হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট