1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিখোঁজ মোবারকের সন্ধান ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

নিখোঁজ মোবারকের সন্ধান ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পূর্ব ইসদাইর এলাকার নিখোঁজ মোবারক হোসেনের সন্ধান ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিখোঁজ মোবারকের মা রোকেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা আর কিছুই চাই না, আমার বাবার লাশটা তোরা দে। গত ২০ দিন ধরে নিখোঁজ। ফতুল্লা থানায় অভিযোগ করতে গেলে প্রথমে নেয়নি। পরবর্তীতে অভিযোগ নিলেও এক নম্বর আসামিকে তিন নম্বরে, দুই নম্বর আসামিকে চার নম্বরে রেখেছে। টাকার বস্তা দিছে আর আমাদের অভিযোগের কাগজ উল্টা-পাল্টা করে দিয়েছে।”

মানববন্ধনে বক্তারা জানান, নিখোঁজ মোবারকের সন্ধান বা মরদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত রজ্জাক, জসিম, ওয়াসিম ও জাকিরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—নিখোঁজ মোবারকের মা রোকেয়া বেগম, পিতা মো. খলিল, ছোট ভাই আব্দুল বারেক, কোরবান আলী এবং পূর্ব ইসদাইর এলাকার স্থানীয়রা।

এজাহার সূত্রে জানা যায়, নিখোঁজ মোবারক হোসেন (৩৬) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি চায়ের দোকানে কর্মরত ছিলেন। গত ১৮ নভেম্বর কাজ শেষে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট