1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

গুজবে কান না দেওয়ার আহ্বান হাত পাঁখার প্রার্থী মাসুম বিল্লাহ’র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “পীর সাহেব চরমোনাই মনোনয়ন দিয়েছেন- নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। কোনো গুজবে কান দেবেন না।”

রবিবার (৭ ডিসেম্বর) ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় বন্দর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে তার প্রার্থী হওয়া নিয়ে ‘ভুয়া সংবাদ’ প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ভুয়া নিউজ ছাপা অত্যন্ত নিন্দনীয়। আমি প্রতিদিন মাঠে-ঘাটে হাতপাখার পক্ষে গণসংযোগ করছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন করবো, এটাই সত্য। কেউ কানকথায় বিভ্রান্ত হবেন না।”

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “আগামীতে ৮ দলের সমন্বয়ে বৃহত্তর ইসলামী ঐক্য গঠন হতে যাচ্ছে। আমাদের বিশ্বাস, ইসলামী শক্তিকে মানুষই রাষ্ট্রক্ষমতায় বসাবে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে, ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট