1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে-মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে-মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, “এখানে অনেকেই জানেন না, ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ঢেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন।”

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার ফাজিলপুর মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী বলেন, “আজ সারাদেশে খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন।”

তিনি আরও বলেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে। তারপরও এই দেশে খালেদা জিয়ার প্রয়োজন রয়েছে। আমি তাঁর কাছেই ছিলাম এবং তখন দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। তিনি আমাকে ঢেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। তাঁর মতো ভালো মানুষ ও দেশনেত্রী আমাদের পাশে আর কেউ হবে বলে আমি মনে করি না। আপনারা দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফেরেন। খালেদা জিয়া ফিরলে দেশের মঙ্গল ছাড়া অন্য কিছু হবে না।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন উপকমিটির সদস্য এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট