1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিক্ষকদের হাতেই দেশের ভবিষ্যৎ রচিত হয়-মান্নান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

শিক্ষকদের হাতেই দেশের ভবিষ্যৎ রচিত হয়-মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “শিক্ষক সমাজই একটি জাতির ভিত্তি। শিক্ষকরা সুশিক্ষা ও নৈতিকতার আলো দিয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলেন। আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ রচিত হয়।”

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিল্প নগরী হাই স্কুল মাঠে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাথে উন্মুক্ত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমাদের দেশমাতা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শিক্ষাবান্ধব বহু পরিকল্পনা রয়েছে। দেশের প্রতিটি সন্তানকে মানসম্মত শিক্ষা দিতে তিনি আজীবন চেষ্টা করে গেছেন। এসব পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের জন্য তার সুস্থতা অত্যন্ত জরুরি। তাই সারাদেশের শিক্ষক সমাজসহ সবার কাছে নেত্রীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন, মহাসচিব মো. রফিকুল ইসলাম, সোনারগাঁ শাখার সভাপতি এইচ এম মনিরুজ্জামান, মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, বিএম ডালিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, রাকিব হাসান, হান্নান বেপারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।

দোয়া মাহফিল শেষে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নবনির্বাচিত নেতৃত্বের অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট