1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য: আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য: আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন বলেছেন, “নির্বাচনে জয় বা পরাজয় মূল বিষয় নয়। সাধারণ মানুষ ও ভোটারদের আস্থা এবং বিশ্বাস অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। স্বাধীনতার পর যারা বারংবার ক্ষমতার আসনে বসেছে, তাদের কর্মকান্ডের কারণে জনগণের আস্থায় সংকট তৈরি হয়েছে। আমরা চাই, মানুষ আমাদের কথায় ও কাজে মিল দেখে আমাদের উপর ভরসা রাখুক।”

শনিবার (৬ ডিসেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভূঁইগড় ও রঘুনাথপুর এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন আল আমিন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করা হয়।

গণসংযোগ শেষে স্থানীয় পাড়া-মহল্লায় সংক্ষিপ্ত পথসভায় আল আমিন আশ্বাস দেন, এলাকায় উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান বৃদ্ধি ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করা হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য জুবায়ের হোসেন, মোস্তফা খন্দকার, তরিকুল ইসলাম, লুবনা রহমান, জেলা যুবশক্তির নেতা রাইসুল ইসলাম, উপজেলা এনসিপি নেতা সাগর মল্লিকসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট