1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কিশোরীকে গণধর্ষণ: ধর্ষক আল-আমিন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে কিশোরীকে গণধর্ষণ: ধর্ষক আল-আমিন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে বাসযাত্রী কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে গণধর্ষণের ঘটনায় জড়িত এজাহারনামীয় অন্যতম আসামি আল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার লাঙ্গলকোট বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল-আমিন (২৮) ধামগড় ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের চৌড়ারবাড়ি এলাকার আবু হানিফের ছেলে। মামলার এজাহারে তিনি ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, গত ২১ নভেম্বর সোনারগাঁ থেকে ঢাকার গেণ্ডারিয়া যাওয়ার উদ্দেশে বাসে ওঠে এক কিশোরী। পথে বাসের হেলপার রানা কথাবার্তার এক পর্যায়ে কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে। যাত্রাবাড়ী না নামিয়ে তাকে কৌশলে মদনপুর এলাকায় নিয়ে যায়। পরে রানা ও সহযোগী আল আমিন কিশোরীকে বন্দরের ধামগড় ইউনিয়নের চৌড়ারবাড়ি এলাকায় আল আমিনের বাড়িতে ভয়ভীতি দেখিয়ে আটক রাখে। পরে একই রাতে আরো একজন যোগ দেয় পরবর্তীতে একে একে ধর্ষণ করে।

কিশোরী সুযোগ পেয়ে কিশোরী পালিয়ে স্থানীয় আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নিলে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে থানায় যান। পরবর্তীতে কিশোরীর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট