1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ১৫ তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নির্বাচনী ট্রেনিং থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে প্রয়োগ করতে হবে। সেইসাথে, প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

১৫ তম ব্যাচের এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্প থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব, নিরাপত্তা ব্যবস্থা, পেশাগত আচরণসহ বিভিন্ন দিক তুলে ধরা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্ব প্রসিকিউশন মো. ইব্রাহিম হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট