1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাংচুর - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাংচুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ৮নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয় ভাঙচুরসহ লুটপাটের ঘটনাও ঘটে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং ওয়ার্ড কার্যালয় দখলকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রাকিব হাসান ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সিজানের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে দুপুরে রাকিব ও তার সমর্থকরা ৮নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয় দখলের চেষ্টা চালায়। সিজান ও তার কর্মীরা বাধা প্রদান করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সময় ছাত্রদল কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং কার্যালয়ে থাকা ছবিগুলো ফেলা-পড়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট